কীভাবে Prize Bond ব্যবহার করবেন?

সম্পূর্ণ প্রক্রিয়াটি ৪টি সহজ ধাপে বিভক্ত। নতুন ব্যবহারকারীরা মাত্র কয়েক মিনিটেই শুরু করতে পারবেন।

01

অ্যাকাউন্ট তৈরি করুন

আপনার নাম, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে কয়েক সেকেন্ডে একটি ফ্রি অ্যাকাউন্ট তৈরি করুন। চাইলে মোবাইল নম্বর দিয়েও পরে লগইন করতে পারবেন।

  • সম্পূর্ণ বিনামূল্যে
  • কোনো ক্রেডিট কার্ড লাগে না
রেজিস্ট্রেশন করুন
02

ব্লক তৈরি করুন

"ব্লক" হলো আপনার প্রাইজ বন্ড নম্বর গুলো গুছিয়ে রাখার একটি দল। যেমন: "আমার নিজের বন্ড", "বাবার বন্ড", ইত্যাদি। প্রতি ব্লকে সর্বোচ্চ ১০০টি বন্ড রাখা যায়।

কেন ব্লক?

একাধিক ব্লক ব্যবহার করে পরিবারের সদস্যদের বন্ড আলাদা ভাবে সংরক্ষণ ও যাচাই করতে পারবেন।

03

বন্ড নম্বর যুক্ত করুন

প্রতিটি ব্লকে আপনার Prize Bond এর সিরিজ ও নম্বর যুক্ত করুন। ভুল হলে যেকোনো সময় এডিট করতে পারবেন।

  • সিরিজ + ৭ ডিজিট নম্বর
  • খোঁজা ও ফিল্টার সুবিধা
04

ফলাফল যাচাই করুন

"ফলাফল চেক করুন" বাটনে ক্লিক করুন — সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার সব বন্ডকে সাম্প্রতিক ৮টি বৈধ ড্র এর বিজয়ী তালিকার সাথে মিলিয়ে দেখাবে।

বিজয়ী হলে?

মিলে গেলে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে — পুরস্কারের পরিমাণ, ড্র তারিখ ও ক্যাটাগরি সহ।

সাধারণ প্রশ্নাবলী

এখনো প্রশ্ন আছে?

সবচেয়ে ভালো উপায় হলো নিজে চেষ্টা করে দেখা। কয়েক সেকেন্ডে অ্যাকাউন্ট তৈরি করুন এবং একটি ডামি বন্ড যুক্ত করে দেখুন।